মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রবাস নিউজ

জি কে গউছের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট • ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ সকাল • পঠিত: ৩৮ বার
জি কে গউছের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন গতরাতে লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব জি. কে. গউছের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জনাব আহবাব চৌধুরী খোকন জনাব গউছের হাতে তাঁর লেখা তিনটি বই—‘জিয়াউর রহমান, অনন্য রাষ্ট্রনায়ক’, ‘করোনা কালের ডায়েরি’ ও ‘সবার আগে দেশ’—তুলে দেন। জনাব গউছ সানন্দে বইগুলো গ্রহণ করেন এবং আহবাব চৌধুরী খোকনের বহুমুখী প্রতিভার প্রশংসা করেন। এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি নেতা দুলাল রহমান, রেজাউল আজাদ ভূঁইয়া, ফখরুল আবেদিন মাসুম, অ্যাডভোকেট মাসুম ও শামীম তালুকদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব গউছ সম্প্রতি চার দিনের সফরে সপরিবারে নিউইয়র্ক এসেছিলেন। গতরাতে তিনি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp