বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সিলেটের খবর দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অস্ট্রেলীয় হাইকমিশনের দুই কর্মকর্তার সঙ্গে এসএমপি কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
অস্ট্রেলীয় হাইকমিশনের দুই কর্মকর্তার সঙ্গে এসএমপি কমিশনারের সাক্ষাৎ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। বুধবার (৪ নভেম্বর) এসএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসএমপির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন যাঁরা

এসএমপির পোস্টে বলা হয়, ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ও কনসাল লিসা শোয়েল এবং কনস্যুলার ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তা তাসনুভা তারেক পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপির উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তার এবং সহকারী পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. দেলোয়ার হোসেন রনি।

ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন

সৌজন্য সাক্ষাৎ শেষে অস্ট্রেলীয় হাইকমিশনের কর্মকর্তারা সিলেটের কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন।

এ সময় সহকারী পুলিশ কমিশনার চৌধুরী ফেরদৌস জামিলসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp