মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলাধুলা

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন দাস

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন দাস
মেয়ের জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে নিজের শতক মেয়েকে উৎসর্গ করেছেন তিনি। শতক পূর্ণ করার পর মেয়ের উদ্দেশে লেখা আবেগঘন বার্তাও প্রকাশ করেন এই ক্রিকেটার।

প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। ফলে দ্বিতীয় দিন মাত্র ৮ রান যোগ করলেই সেঞ্চুরির দেখা পেতেন তিনি। দিনের চতুর্থ ওভারে মার্কো জানসেনের বলে পুল শটে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। এটি টেস্ট ক্রিকেটে তাঁর অষ্টম সেঞ্চুরি।

শতক পূর্ণ হওয়ার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্‌যাপন করেন লিটন। এরপর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান তিনি। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

মেয়ের বিশেষ দিনে নিজের দুর্দান্ত ইনিংস উৎসর্গ করে মাঠেই আবেগঘন মুহূর্ত তৈরি করেন এই ব্যাটার।

এর আগে টেস্টের প্রথম দিনে ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দিনের শেষ বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। তবে তার আগে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়। দ্বিতীয় দিনের শুরুতে লিটনের সঙ্গে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: লিটন দাস, লিটনের সেঞ্চুরি, জোহানেসবার্গ টেস্ট