রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

আনোয়ার ভূঁইয়ার শাশুড়ির মৃত্যুতে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট • ২০ ঘণ্টা আগে • পঠিত: ৪৮ বার
আনোয়ার ভূঁইয়ার শাশুড়ির মৃত্যুতে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রঙ্কস ব্যুরো (পশ্চিম) কমিটির আহ্বায়ক জনাব আনোয়ারুল আলম ভূঁইয়ার শাশুড়ি মিসেস হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, ব্রঙ্কস ব্যুরো (পূর্ব) বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস ব্যুরো (পশ্চিম) বিএনপির সদস্যসচিব দুলাল রহমান, ম্যানহাটন ব্যুরো বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার, সদস্যসচিব জিয়াউল আহমদ জামিল এবং স্ট্যাটেন আইল্যান্ড বিএনপির সভাপতি শরিফ শামীম শিবলি ও সাধারণ সম্পাদক আহমেদ আরেফ।

সংবাদপত্রে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা মিসেস হালিমা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মরহুমার শোকাহত স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, মিসেস হালিমা খাতুন গত ১৩ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১২টায় ময়মনসিংহ শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp