বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনক্ (বাকা) এর উদ্যোগে সংগঠনের সহসভাপতি ফয়সল আহমেদের সদ্য প্রয়াত বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম হিরা মিয়া এবং সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য কবি রেহানুজ্জামান রেহানের সদ্য প্রয়াত ছোট ভাই ইতালি প্রবাসী মরহুম শহীদুজ্জামান শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ নভেম্বর ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে বাকার নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া শেষে ব্রঙ্কসের স্টার্লিং অ্যাভিনিউয়ের নিরব রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের কার্য়করী কমিটি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি লেখক ও সংগঠক জনাব সারওয়ার চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহসভাপতি ফয়সল আহমেদ, মাকসুদা আহমেদ, মো. লিয়াকত আলী, সহসাধারণ সম্পাদক সুহেল আহমদ, সালমা সুমি, মিথিলা শারমিন বাঁধন, মায়া এঞ্জেলিনা, আলিমুল ইসলাম বান্টি, রায়হান জামান রানা, শাহ্ ইকবাল রাজু, এমডি আলাউদ্দিন, ইস্কন্দর আলী মিন্টু, দুলাল রহমান, জুবায়ের আহমেদ, এমডি লুৎফুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী কর্মসূচির তারিখ নির্ধারণ ও পরিচালনা কমিটি গঠন করা হয়।
বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ২০২৭তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৭, মঙ্গলবার আহ্বায়ক: এমডি আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক: ইস্কন্দর আলী মিন্টু, সদস্য সচিব: আশিকুল হক, যুগ্ম সদস্য সচিব: জুবায়ের আহমদ, প্রধান সমন্বয়ক: দুলাল রহমান, যুগ্ম সমন্বয়ক: নজমুল হোসেন ১২তম বাংলা মেলা ২০২৭ তারিখ: ২৭ জুন ২০২৭, রবিবার আহ্বায়ক: আব্দুল হাসিম হাসনু, যুগ্ম আহ্বায়ক: সুহেল আহমদ, সদস্য সচিব: আহবাব চৌধুরী খোকন, যুগ্ম সদস্য সচিব: রায়হান জামান রানা, প্রধান সমন্বয়ক: মোহাম্মদ রনি, যুগ্ম সমন্বয়ক: শেখ শিমুল বার্ষিক বনভোজন ২০২৭ তারিখ: ৮ আগস্ট ২০২৭, রবিবার, আহ্বায়ক: লোকমান হোসেন লুকু, যুগ্ম আহ্বায়ক: মাকসুদা আহমেদ, সদস্য সচিব: শাহ্ ইকবাল রাজু, যুগ্ম সদস্য সচিব: সালমা সুমি, প্রধান সমন্বয়ক: আলিমুল ইসলাম বান্টি, যুগ্ম সমন্বয়ক: মিথিলা শারমিন বাঁধন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিঠা উৎসব ২০২৬ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৬, রবিবার, আহ্বায়ক: মাকসুদা আহমেদ, সদস্য সচিব: সালমা সুমি, সমন্বয়ক: মিথিলা শারমিন বাঁধন

সভায় প্রত্যেক সদস্যদের কিউআর কোড সম্বলিত বাকা'র আইডি কার্ড প্রদান করা হয়। সাংগঠনিক সভার শেষের দিকে সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামান রুহেলের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।