রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে,ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর।

প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে,ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর।

ডেস্ক রিপোর্ট • ৬ ঘণ্টা আগে • পঠিত: ১৩ বার



প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাসুদ রানার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ে করেন তিনি। এরপর স্বামীর জন্মভূমিতে এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন অশ্বিনী। 
গত বুধবার (১১ নভেম্বর) স্বামী মাসুদ রানার সঙ্গে পীরগঞ্জে শ্বশুরবাড়িতে আসেন অশ্বিনী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।
জীবিকার সন্ধানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা মাসুদ রানা দুবাইয়ে যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করার সময় পরিচয় হয় ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনীর সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।
দীর্ঘ তিন বছর দুবাইয়ে একসঙ্গে থাকার পর চলতি বছর আইনি প্রক্রিয়ায় বিয়ে করেন তারা। প্রবাসেই শুরু করেন সংসারজীবন। এবার স্বামীর জন্মভূমিতে এসে নতুন পরিবেশে জীবন শুরু করেছেন অশ্বিনী। সেখানে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
শ্বশুরবাড়ির পরিবেশ, বাংলার সংস্কৃতি এবং পরিবারের সদস্যদের আন্তরিক আতিথেয়তায় খুশি অশ্বিনী। বিদেশি বধূকে ঘিরে মাসুদ রানার পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp