সুমির বাবা গোলাম মোস্তফা। পেশায় একজন রিকশাচালক। হয়তো বাবার পেশা নিয়ে অনেকের কাছ থেকেই শুনতে হয়েছে কটূক্তি, সহ্য করতে হয়েছে অপমান। অথচ একজন বাবার পেশা কখনোই সন্তানের স্বপ্ন কিংবা যোগ্যতার পরিচয় হতে পারে না।
মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েক মাস আগে সুমির বিয়ে হয়েছিল। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র তিন মাসের মাথায় বিচ্ছেদ ঘটে। জীবনের এমন কঠিন সময়ে অনেকেই হয়তো ভেঙে পড়তেন, হারিয়ে ফেলতেন সামনে এগিয়ে যাওয়ার সাহস। কিন্তু সুমি হার মানেননি।
একদিকে ভেঙে যাওয়া সম্পর্কের কষ্ট, অন্যদিকে সামাজিক অপমান আর নানা প্রতিকূলতা—সবকিছুকে পেছনে ফেলে তিনি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন। ঘরে বসেই শুরু করেছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি। চোখে ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, মনে ছিল অদম্য জেদ।
অবশেষে তাঁর সেই পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের জয় হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শারমিন আক্তার সুমি I 
আজ সুমি প্রমাণ করে দিয়েছেন, মানুষের বড় পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা কিংবা বাবার পেশা নয়; মানুষের প্রকৃত পরিচয় তার মেধা, মনুষ্যত্ব, পরিশ্রম ও অর্জন।
যারা একদিন তাঁকে ছোট করে দেখেছিল, তাঁদের জন্য সুমির এই অর্জনই সবচেয়ে সুন্দর উত্তর।
তবে এই গল্পের সবচেয়ে গর্বের জায়গাটি হলো—একজন রিকশাচালক বাবার মেয়েও স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে পারে এবং নিজের যোগ্যতায় অনেক দূর এগিয়ে যেতে পারে।