শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ প্রবাসে বাংলা সংস্কৃতি ও গণমাধ্যম

রিয়াদে বাংলা বিনোদন ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন পাঁচ বিশিষ্ট ব্যক্তি

রিয়াদ (সৌদি আরব) প্রতিনিধি • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ১৮২ বার
রিয়াদে বাংলা বিনোদন ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন পাঁচ বিশিষ্ট ব্যক্তি
সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলা বিনোদন ডটকমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, লেখক, সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রিয়াদের বাতহায় অবস্থিত ডি প্যালেস হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি আরব সাংবাদিক ফোরামের উপদেষ্টা আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বাংলা বিনোদন ডটকমের সম্পাদক এ.বি.এম. বুলবুল ও বার্তা সম্পাদক খালেদ শাহবুদ্দীন।

অতিথি ও বিশিষ্টজনদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান সিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি ও সংগঠক শাহজাহান চঞ্চল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা রেদওয়ান আহমদ।

বক্তব্য দেন গ্রীন ক্রিসেন্টের উপদেষ্টা আব্দুল হাকিম ও আব্দুস সাওয়ার, কুলাউড়া প্রবাসী পরিষদের সহসভাপতি ফারুক রশিদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওসার খান, চ্যানেল ২৪-এর শিহাব শাহিন, ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি গোলাম রাসেল, কালবেলার প্রতিনিধি রাকিব হোসাইন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপিকা সানজিদা বেগম।

এ সময় রিয়াদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা
অনুষ্ঠানের বিশেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলা বিনোদন ডটকমের পক্ষ থেকে সম্মাননা পান কুলাউড়া প্রবাসী পরিষদের সাবেক সভাপতি ও সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সহসভাপতি খালেদ শাহবুদ্দীন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, সংগঠনটির প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, কবি শাহজাহান চঞ্চল এবং সান সিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় ভূমিকার প্রত্যাশা
বক্তারা বাংলা বিনোদন ডটকমের দুই বছরের কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা খবর তুলে ধরতে গণমাধ্যমটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

আগামী দিনেও এই কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp