শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ আমিরাতে সড়ক দুর্ঘটনা

আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী বায়জিদ আহমেদ রায়হানের মৃত্যু

মধ্যপ্রাচ্য প্রতিনিধি • ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ রাত • পঠিত: ৭৪ বার
আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী বায়জিদ আহমেদ রায়হানের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রবাসী বায়জিদ আহমেদ রায়হান। গত ৩০ অক্টোবর শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে গ্রামের বাড়ি সিরাজনগরসহ পরিবার, আত্মীয়স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বায়জিদ আহমেদ রায়হান শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিশিষ্ট আলেম আল্লামা সিরাজনগরী হুজুরের ভাগনে, আব্দুস সালামের বড় ছেলে এবং আবুল কালাম সাহেবের ভাতিজা।
দেশে আনা হচ্ছে মরদেহ
পারিবারিক সূত্রে জানা গেছে, বায়জিদ আহমেদ রায়হানের মরদেহ আগামী ৬ নভেম্বর শুক্রবার সকালে বিমানযোগে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে সেখান থেকে সড়কপথে তাঁর মরদেহ গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের সিরাজনগরে নেওয়া হবে।

তাঁর অকালমৃত্যুতে স্বজনদের মধ্যে শোক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ফুজাইরাহর বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতেও শোকের আবহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp