শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ মন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ

আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির

নিউইয়র্ক প্রতিনিধি • ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ রাত • পঠিত: ১০২ বার
আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। সংগঠনটির নেতারা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেটে সরকারি সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তাঁর সুস্থতা কামনা করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।

বিবৃতিতে তাঁরা বলেন, মন্ত্রীর অসুস্থতার খবরে তাঁরা উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন তাঁরা।

একই সঙ্গে আরিফুল হক চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন সংগঠনের নেতারা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: আরিফুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরীর অসুস্থতা, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি