শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এনজিএফএফ ও এসএফসিএলের কর্মকর্তা মোহাম্মদ সেলিমের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি • ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ সকাল • পঠিত: ৪৪ বার
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এনজিএফএফ ও এসএফসিএলের কর্মকর্তা মোহাম্মদ সেলিমের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে মারা গেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত এনজিএফএফ লিমিটেড ও শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (এসএফসিএল) হিসাব বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, পাঁচ ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজার্সিতে জানাজা আজ

মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুমা বেলা ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির মসজিদ আল-ফেরদাউসে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক

ব্যক্তিগত জীবনে মোহাম্মদ সেলিম অমায়িক ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp