সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
রোববার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৩ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগে যোগদান করা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে জৈন্তাপুরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।