মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ পুনঃনির্বাচিত সভাপতি সুলেমান, সাধারণ সম্পাদক শাহিন

কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির নতুন কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ১৩২ বার
কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির নতুন কমিটি গঠিত
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত কুলাউড়াবাসীর সংগঠন ‘কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সি, ইউএসএ’-এর উদ্যোগে গত ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ষ্টার রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পুনরায় গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমানকে সভাপতি এবং আতিকুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক তারেক চৌধুরী, সদস্য তানভীর খানসহ আরও অনেকে।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ রাজা মিয়া তালুকদার এবং উপদেষ্টা গোলাম ইস্পাহানী চৌধুরী মাছুম, শেখ ফখরুল ইসলাম তালুকদার, আবদুল মতিন, আলমগীর কবির শামীম, আবদুল ওদুদ সাজ্জাদ খান, আবদুল মান্নাফ খান ও আকমল হোসেন শুভ।

সভায় বক্তারা সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp