চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। সফরের বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।
চার দিনের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বাণিজ্যিক ও আর্থিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।