বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

আব্দুল খালিক লালুর মৃত্যু, নিউইয়র্কে শোক

নিউইয়র্ক প্রতিনিধি • ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ সকাল • পঠিত: ৫০ বার
আব্দুল খালিক লালুর মৃত্যু, নিউইয়র্কে শোক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিয়ানীবাজারের সুপাতলা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক লালু। শনিবার ভোরে লং আইল্যান্ডের জুইশ মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল খালিক লালু বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এবং জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আব্দুল কাদির লিপুর বাবা। তিনি পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে নিউইয়র্কের জামাইকায় বসবাস করতেন।

শনিবার রাতে জামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। রোববার সকালে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তাঁকে দাফনের কথা রয়েছে।

বিভিন্ন সংগঠনের শোক

আব্দুল খালিক লালুর মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকন, রুহুল আমিন সরকার, শামসুদ্দিন আজাদ মিটু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এবং বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু পৃথক বিবৃতিতে শোক জানান।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp