সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

কুলাউড়া প্রবাসী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি • ২০ ঘণ্টা আগে • পঠিত: ৯৭ বার
কুলাউড়া প্রবাসী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) কুলাউড়া প্রবাসী পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মছব্বিরের রওদাস্থ বাসভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দলা মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি খালেদ শাহাবুদ্দীন, সিনিয়র সহসভাপতি মাতাব মিয়া, উপদেষ্টা কাজল আহমদ, আনফর আলী, সালাউদ্দিন আহমদ, উজ্জ্বল আহমদ, আবুল কালাম, সেলিম আহমদ, আব্দুল মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp