সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুটি যাত্রী ও কার্গো বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে অবতরণের পর ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ও ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ের ওপর দিয়ে চলাচলের সময় বিমান দুটির সংঘর্ষ হয়। এতে কোপা এয়ারলাইনসের বিমানের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের বিমানের সামনের অংশের ধাক্কা লাগে।

কোপা এয়ারলাইনস জানিয়েছে, তাদের বিমানে থাকা ১৬৬ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, ইউপিএস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানের কর্মীরাও নিরাপদে রয়েছেন।

এফএএর নির্দেশনা অনুযায়ী, সংঘর্ষের আগে ইউপিএসের বিমানটিকে কোপা এয়ারলাইনসের ফ্লাইটের চলাচলের পথ ছেড়ে দিতে বলা হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনার মাত্র এক দিন আগেই এফএর নির্দেশনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর মধ্যেই মায়ামি বিমানবন্দরে নতুন করে এ সংঘর্ষের ঘটনা বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp