যুক্তরাষ্ট্র: প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দেশব্যাপী বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বা ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বহির্গামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
তবে আকাশে অবস্থানরত উড়োজাহাজগুলোর নিরাপদ অবতরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক বিমান চলাচল পুনরায় চালুর জন্য কাজ করছে।
পরিস্থিতির সর্বশেষ আপডেটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।