সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট • ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ রাত • পঠিত: ৬৪ বার
সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসা ও জননৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ, কমিউনিটি সিকিউরিটি বিভাগ এবং মানবপাচারবিরোধী বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ওই নারীদের আটক করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

সৌদি পাবলিক সিকিউরিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আটকের পর ছয় নারীর বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জননৈতিকতাবিরোধী অপরাধ প্রতিরোধ এবং দেশের সামাজিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া ছয় নারী কোন দেশের নাগরিক, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: সৌদি গেজেট
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp