বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ২৭ বার
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ নভেম্বর নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ভিপি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবু সাইদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, মাহমুদা শিরিন, লিয়াকত আলী, জাবেদ উদ্দিন, শেখ আক্তারুজ্জামান নান্নু, এলিজা আক্তার মুক্তা , রেশমা তোহা সাকায়েত উল্লাহ ( পাটোয়ারী ), একেএম ফজলুল হক, সৈয়দ সাকির হাসান ( রাতুল) , হোসেন আহমেদ , কয়েস আহমেদ,শেখ জুয়েল ,দিপু মহসীন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি ও জাসাসের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp