শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার

বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হলেন ফয়সাল আহমেদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট • ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ সকাল • পঠিত: ১০৪ বার
বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হলেন ফয়সাল আহমেদ চৌধুরী
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ফয়সাল আহমেদ চৌধুরী। গত ৩ নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ফয়সাল আহমেদ চৌধুরী কানাডা বিএনপির তিনবারের সাবেক সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশে ও প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ১/১১-এর রাজনৈতিক সংকটসহ বিভিন্ন সময়ে কানাডায় দলীয় কর্মসূচি ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ সংগঠনে ভূমিকা রাখেন।

এর আগে তিনি মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নেতৃত্বে দায়িত্ব পালন করেন। এবার জাতীয় পর্যায়ে বাংলাদেশ সমবায় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

নতুন দায়িত্বে ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমবায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই তাঁর সামনে প্রধান চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী এক বিবৃতিতে জনাব ফয়ছল আহমদ চৌধরী বাংলাদেশ সমবায ব্যাংকের অন্তবর্তীকালীন চেয়ারম্যান নির্বাচিত হওযায় অভিনন্দন জানিযেছেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: ফয়সাল আহমেদ চৌধুরী