বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার প্রবাসে মৃত্যু | কুলাউড়া

কাতারে প্রবাসী আনকার হোসেনের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি • ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ সকাল • পঠিত: ৩০ বার
কাতারে প্রবাসী আনকার হোসেনের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর জয়পাশা গ্রামের বাসিন্দা ও কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদের সদস্য মো. আনকার হোসেন মারা গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

দেশে ছুটি কাটিয়ে কাতারে ফেরেন

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ছুটি কাটিয়ে চলতি মাসের ১২ তারিখ কর্মস্থল কাতারে ফিরে যান আনকার হোসেন। সেখানে ফেরার কিছুদিন পরই তাঁর মৃত্যুর খবর আসে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকদের শোক প্রকাশ

কাতারপ্রবাসী আনকার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের আয়না ডটকমের সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও বার্তা সম্পাদক শাহাবুদ্দিন খালেদ।

সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: কাতারপ্রবাসী আনকার হোসেন