বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার শোক সংবাদ | কুলাউড়া

লন্ডনে মারা গেছেন নবাব আলী আনওয়ার খান সাহিদ

ডেস্ক রিপোর্ট • ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৭ রাত • পঠিত: ২৩ বার
লন্ডনে মারা গেছেন নবাব আলী আনওয়ার খান সাহিদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার কৃতী সন্তান ও সাবেক সংসদ সদস্য নবাব আলী সরওয়ার খানের জ্যেষ্ঠ পুত্র নবাব আলী আনওয়ার খান সাহিদ মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) লন্ডনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানে বসবাসরত আত্মীয়স্বজন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবরে পৃথিমপাশাসহ কুলাউড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

শোক প্রকাশ

নবাব আলী আনওয়ার খান সাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুলাউড়া সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সৌদি আরবের সভাপতি শাহাবুদ্দিন খালেদ। শোকবার্তায় তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: নবাব আলী আনওয়ার খান সাহিদ