তিনি বলেন, দলীয় নীতি ও আদর্শ অনুসরণ করে সঠিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। রাজনীতির চর্চা সঠিক না হলে কেবল দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনার পতন আমাদের সেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই রাজনৈতিক প্রশিক্ষণের পাশাপাশি নেতা-কর্মীদের নিয়মিত ও সঠিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী যৌথভাবে সভা পরিচালনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসভাপতি আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র মহিলা দলের সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন।
সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আশিকুল হক। এ সময় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা।
এ ছাড়া বক্তব্য দেন এমলাক হোসেন ফয়সাল, আব্দুর রহিম, রুহুল আমীন নাসির, অ্যাডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, এজিএম জাহাঙ্গীর, নাসির উদ্দিন, সুয়েব আহমেদ, মানিক উজ্জামান, মোহাম্মদ লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, দুলাল রহমান ও কবির ফারুকসহ অনেকে।
তিনি আরও বলেন, বিএনপি করতে হলে জিয়াউর রহমানকে জানতে হবে। জানতে হবে তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ।সভায় নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।