সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী, একজন পুরুষ এবং হোটেলটির ম্যানেজার রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার হোটেল আদনানে এ অভিযান চালানো হয়।
হোটেল ম্যানেজারও আটক
শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজ শিমুল অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল আদনানে অভিযান চালানোর সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়। এ সময় হোটেলটির ম্যানেজারকেও আটক করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।