বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

ডেস্ক রিপোর্ট • ৬ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সিলেটে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের
সিলেটে চার বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

সিলেট প্রতিনিধি:** সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারটি বাস পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (ভোর সাড়ে ৪টার দিকে) সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া বাসগুলো সিলেট\-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসগুলোতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে চারটি বাসেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মিডিয়া আফজাল হোসেন জানান, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp