পিবিআই জানায়, আলমগীরের এক ভরি স্বর্ণালংকারের তিন আনা গোপনে বন্ধক রেখে আট হাজার টাকা নেওয়াকে কেন্দ্র করে ভাই জাহাঙ্গীর ও ভাবির সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় ভাই জাহাঙ্গীর, ভাবি রিনা এবং দুই বন্ধু সাদ্দাম ও শফিকুলকে গ্রেপ্তার করেছে পিবিআই।
তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই বন্ধু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।