শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ নৈতিকতা ও দেশপ্রেমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান ডা. তাহেরের

নৈতিকতা ও দেশপ্রেমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান ডা. তাহেরের

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
নৈতিকতা ও দেশপ্রেমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান ডা. তাহেরের
শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp