এছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসে আট দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং ডলারের শক্তিশালী অবস্থানকে দাম কমার প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।