সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটের আম্বরখানা থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট • ১০ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
সিলেটের আম্বরখানা থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকতের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাগর মিয়া (৪৫)।

পুলিশ জানায়, মুস্তাফিজুর রহমান বর্তমানে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় এবং সাগর মিয়া নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।

রাতে আম্বরখানায় অভিযান

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল আম্বরখানা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp