শিকাগো (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে।
গতকাল ২২শে নভেম্বর দুপুরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিকাগো সিটির অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস আনুষ্ঠানিকভাবে নামফলকটি উন্মোচন করেন।
শিকাগোর বিশ্বখ্যাত উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। বাংলাদেশের প্রখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশেই সড়কটির অবস্থান।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামকে স্মরণীয় করে রাখতে গত ২৩ সেপ্টেম্বর সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। তাঁর প্রস্তাবের ভিত্তিতেই সড়কটির নতুন নামকরণ করা হয়।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সহ বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিএনপির সাবেক চেয়ারপারসন
ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করায় সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।সেই সাথে এই উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ,সাধারণ সম্পাদক বদিউল আলম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সদস্যসচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন।
বিবৃতিতে নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁদের নামে রাস্তার নামকরণের উদ্যোগ প্রবাসে তাঁদের রাজনৈতিক অবদান, ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য এর আগে এই সিটিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও অনুরূপ একটি সড়কের নাম করণ করা হয়েছিল।