সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

১১ বছরের পরিচয়, ৯ বছরের প্রেম—বিয়ের ৩৯ দিনের মাথায় স্ত্রীকে হারালেন ইধাম

ডেস্ক রিপোর্ট • ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ সকাল • পঠিত: ৩৫ বার
১১ বছরের পরিচয়, ৯ বছরের প্রেম—বিয়ের ৩৯ দিনের মাথায় স্ত্রীকে হারালেন ইধাম
দীর্ঘ ১১ বছরের পরিচয়, ৯ বছরের প্রেমের সম্পর্ক। অবশেষে ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন মালয়েশিয়ার যুবক ইধাম কামাল হাফিজ। কিন্তু সেই সুখের সংসার শুরুর মাত্র ৩৯ দিনের মাথায় চতুর্থ পর্যায়ের ব্রেন ক্যানসারে প্রিয়তমা স্ত্রী শরিফাহ নুরআকিলাহ নাধিরাতুল হুসনা সৈয়দ মোহাম্মদ ফয়জলকে হারালেন তিনি।

পারিবারিক ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্কুলজীবন থেকে তাঁদের পরিচয়। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর প্রায় ১০ মাস বাগদত্তা হিসেবে কাটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে বিয়ের আগেই তাঁদের জীবনে নেমে আসে কঠিন সময়। বাগদানের চার মাস পর, গত ২৭ এপ্রিল শরিফাহর মস্তিষ্কে ক্যানসার শনাক্ত হয়।

এরপর ছয় মাসের মধ্যে তাঁর মস্তিষ্কে চারটি জটিল অস্ত্রোপচার করা হয়। এর মধ্যে ছিল ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট স্থাপন, বায়োপসি এবং টিউমারের প্রায় ৭০ শতাংশ অপসারণ। তৃতীয় অস্ত্রোপচারের আট দিন পর তাঁর খিঁচুনি শুরু হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। জীবন বাঁচাতে চতুর্থ অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন ইধাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি শরিফাহকে নিজের জীবনের শ্রেষ্ঠ নারী হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ ৯ বছরের ভালোবাসার পর যে মানুষটিকে সারাজীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন, মাত্র ৩৯ দিন পরই তাঁকে হারাতে হলো। তাঁদের দীর্ঘদিনের ভালোবাসা পূর্ণতা পেলেও একসঙ্গে পথচলার সময়টুকু যে এতটা সংক্ষিপ্ত হবে, তা হয়তো কখনো কল্পনাও করেননি ইধাম।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp