রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উৎসবের আমেজে মাতোয়ারা নগরবাসী

নিউইয়র্কে মেসি’স থ্যাংকসগিভিং প্যারেড অনুষ্টিত

আহবাব চৌধুরী খোকন • ৯ ঘণ্টা আগে • পঠিত: ৪৭ বার
নিউইয়র্কে মেসি’স থ্যাংকসগিভিং প্যারেড অনুষ্টিত
।। আহবাব চৌধুরী খোকন।। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবছরের মতো এবারও উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বিশ্ববিখ্যাত মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড। দেশটির অন্যতম বৃহৎ ও জনপ্রিয় এই আয়োজন উপভোগ করতে প্রতিবছর নিউইয়র্কের রাস্তায় সমবেত হন লাখো দর্শনার্থী। বর্ণিল বিশাল আকৃতির বেলুন, আকর্ষণীয় ফ্লোট, মার্চিং ব্যান্ড, সংগীত ও নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।


১৯২৪ সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী প্যারেড বর্তমানে যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং উৎসবের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি আমেরিকার সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আনন্দকে ধারণ করে আসছে।

বিশাল এই আয়োজনের উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর প্রতিষ্ঠান মেসি’স। নিউইয়র্কের ম্যানহাটনের হেরাল্ড স্কয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান স্টোরটি বিশ্বের বৃহত্তম ডিপার্টমেন্ট স্টোরগুলোর অন্যতম। ঐতিহাসিক এই স্থাপনাটিও নিউইয়র্ক নগরীর পরিচিত বাণিজ্যিক নিদর্শন।

সময়ের সঙ্গে প্যারেডের পরিসর ও আয়োজন বেড়েছে। নতুন নতুন বেলুন, বর্ণিল ফ্লোট এবং জনপ্রিয় সংগীত ও বিনোদন পরিবেশনা প্রতিবছর দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে এই আয়োজন হয়ে উঠেছে বিশেষ আনন্দের উপলক্ষ।

মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড এখন আর কেবল একটি উৎসবের আয়োজন নয়; এটি আমেরিকার সাংস্কৃতিক ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক পরিচিত প্রতীক। প্রতিবছর থ্যাংকসগিভিং দিবসে অনুষ্ঠিত এই প্যারেড ঘিরে নিউইয়র্কজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp