তাঁর এই অনুপস্থিতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার জাহিদ।
গত ২৭ নভেম্বর ব্রঙ্কসের আড্ডা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখা এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।