মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে ছাত্রলীগের সাত কর্মী আটক

নিজস্ব প্রতিনিধি • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
সিলেটে ছাত্রলীগের সাত কর্মী আটক
সিলেট নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। তাঁদের মধ্যে চারজন শিশু। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ। তাঁদের বয়স ১৮ বছর। তাঁরা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার বাসিন্দা।

আটক অন্য চারজন শিশু। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরও একজনকে আটক করা হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp