মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে তারিন হোসেনের আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর মধ্য দিয়ে আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে ফিরলেন আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে দীর্ঘদিন তিনি পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইত্তেফাকের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
উল্লেখ্য, ১৯৫৩ সালে দৈনিক হিসেবে প্রকাশিত হতে শুরু করে ইত্তেফাক। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ\-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পত্রিকাটি।