গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা প্রতিহত করতে সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের আন্দোলনের সময়কার ঐক্যের কথা উল্লেখ করেন এবং ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি পুরোনো রাজনৈতিক স্লোগানও স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আবারও একই চেতনায় সবাইকে সোচ্চার হতে হবে।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি জাতীয় স্বার্থ, রাজনৈতিক ঐক্য এবং দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।