শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৮ মামলা

ডেস্ক রিপোর্ট • ৭ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সিলেটে ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৮ মামলা
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তাঁদের মধ্যে একজন সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরের সাগরদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দীপ্ত সরকার (২৭) ও মো. শাকিল ওরফে পিচ্চি শাকিল (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। ২০২৬ সালের ৩০ আগস্ট দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৫৩ এবং জিআর নম্বর ৪২৮।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীপ্ত সরকার সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, মো. শাকিল ওরফে পিচ্চি শাকিলের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও গোলাপগঞ্জ থানায় মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে পেনাল কোডে সাতটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, শাকিল কোতোয়ালী মডেল থানার পাঁচটি মামলারও আসামি। মামলাগুলো হলো—২০২৬ সালের ১৮ জুনের ২৬ নম্বর, ৩০ আগস্টের ৫৩ নম্বর, ২৫ সেপ্টেম্বরের ৪৪ নম্বর, ৩০ অক্টোবরের ৩৬ নম্বর এবং ৬ নভেম্বরের ১৫ নম্বর মামলা। এসব মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp