রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মোটরসাইকেল শোভাযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্য সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং তারেক এ আদেলের উপস্থিত থাকার কথা রয়েছে।