মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটের ছড়ারপাড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি • ৮ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
সিলেটের ছড়ারপাড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেট নগরের ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রেহান আহম্মেদ সাব্বির (২৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রেহান ওই এলাকার আবুল লেইছের ছেলে।

মামলার তথ্য যাচাইয়ে মিলেছে আরও অভিযোগ

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি রেহান আহম্মেদ সাব্বির। এ ছাড়া সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে একই থানায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ধারায় দায়ের করা আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, গ্রেফতার রেহান আহম্মেদ সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp