রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

নিউইয়র্ক বিএনপির সভাপতি আহবাব চৌধুরীর নিন্দা প্রকাশ

ডেস্ক রিপোর্ট • ২৩ ঘণ্টা আগে • পঠিত: ৩৯ বার
নিউইয়র্ক বিএনপির সভাপতি আহবাব চৌধুরীর নিন্দা প্রকাশ
নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুল মালিকের দক্ষিণ সুরমাস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে আহবাব চৌধুরী খোকন বলেন, গণঅভ্যুত্থানে পতন হলেও আওয়ামী ফ্যাসিস্টদের কোনো শিক্ষা হয়নি। তারা এখনো চোরাগোপ্তা হামলার মাধ্যমে জনজীবনে অশান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে চায়।

তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp