সিলেট মহানগরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৩৮টি আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অন্যদিকে, মহানগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৬টির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৩৮টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। মহানগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।