সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. কালা মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কালা মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।