সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে।