সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

ডেস্ক রিপোর্ট • ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ সকাল • পঠিত: ৪ বার
যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

ভিজিটর ভিসার শর্ত মানার আহ্বান

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।

ওই বার্তায় বলা হয়, ভিজিটর ভিসার নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান হতে পারে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্তাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং অনুমোদিত সময়সীমার মধ্যে অবস্থান শেষ করার আহ্বান জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp